উত্তরদিনাজপুর

লোকসঙ্গীতের রূপ পেল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের রাজনৈতিক সংঘর্ষ

গনতন্ত্রের শেষ্ঠ উৎসব ভোট। আর পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পক্রিয়া। আর এই পক্রিয়াকে ঘিড়ে গোটা রাজ্য এখন উত্তাল। ইতিমধ্যেই নির্বাচনের মনোনয়নকে ঘিরে বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ ঘটে গেছে। আর এসব রক্ত ঝরানো দৃশ্য ভেসে উঠেছে টিভির পর্দায় বা খবরের কাগজে অথবা সোশ্যাল মিডিয়াতে। তার এক ঝলক দেখেছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের লোকসঙ্গীত শিল্পী তরণী মোহন বিশ্বাস। রক্তঝরার সেই দৃশ্যাবলী অবলোকন করে এক মর্মস্পর্শী গান লিখে তা সুরের বাঁধনে বেঁধে ফেললেন শিল্পী তরনীবাবু। তার সেই গান জনপ্রিয়তার উচ্চশিখরে পৌঁছে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার গ্রামবাংলার আনাচে-কানাচে। শুধু এ জেলায় নয়, জেলার গন্ডী ছাড়িয়ে অন্যান্য জেলাতেও ছড়িয়েছে তার গান। ক্ষমতায় আসা আর যাওয়াতে তেমন কোনও তফাৎ পড়েনা। কিন্তু এই ভোটকে কেন্দ্র করে রক্ত ঝরে বহু সাধারণ কর্মী ও সমর্থকের, ঘটে প্রাণহানীও। এবারে পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট প্রকাশ ও মনোনয়ন পত্র দাখিল শুরুর দিন থেকে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে গোটা বাংলা। সেই ছবিই গানের কলিতে ফুঁটিয়ে তুলেছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাশীবাটির বাসিন্দা লোকসঙ্গীত শিল্পী তরনী মোহন বিশ্বাস। 

        এবিষয়ে লোকসঙ্গীত শিল্পী তরণী মোহন বিশ্বাস জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গ্রামবাংলার মানুষ এই ভোট দিয়ে আসছেন, মেতেছেন ভোট উৎসবে। কিন্তু এমন ভয়ঙ্কর দিন কোনোদিন দেখেননি। তাই এই লোকশিল্পী সমাজের কাছে গানের মাধ্যমে বার্তা দিলেন, বন্ধ হোক এই হানাহানি। মানুষের সুবিধার্থে প্রয়োগ করতে দেওয়া হোক তাদের গণতান্ত্রিক অধিকার। আর সেটাই তিনি তার গানের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষদের জানাতে চাইছেন বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/CpenMvyFvi0